ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সম্পাদক হলেন আমার সংবাদের মুদ্দাচ্ছির

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:১০ পিএম

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সম্পাদক হলেন আমার সংবাদের মুদ্দাচ্ছির

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মুদ্দাচ্ছির নাসিফ।

সোমবার নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর দেড়টায় ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ৪টা পর্যন্ত চলে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. শিবলুর রহমান। সহকারী কমিশনার পদে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহানাজ আক্তার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সভাপতি জেরিন ফেরদৌস (আওয়ার নিউজ বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নাইম (বিডি২৪লাইভ), দপ্তর সম্পাদক নিয়াজ উদ্দিন (যুগান্তর), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রহমত উল্ল্যাহ আরিফ (কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তৌহিদ (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম সাদিক (দৈনিক ইনকিলাব)। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শফিউল্লাহ (রাইজিং বিডি), তৌফিক আল মাহমুদ (সময়ের কন্ঠস্বর) ও মিরাজ মাহমুদ (পাবলিকিয়ান টুডে)।

নতুন নির্বাচিত সভাপতি নাহিদুল ইসলাম বলেন, “নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।” সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির নাসিফ বলেন, “সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সর্বদা সবার আগে থাকবে। এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আশা করি।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!