ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলায় আহত ১০

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ৫, ২০২৬, ০৩:১৫ পিএম

জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলায় আহত ১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও সমিতি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে এই বর্বরোচিত হামলা চালানো হয়। এতে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী হঠাৎ সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তাঁরা চড়াও হন। হামলায় কালের কণ্ঠ, যুগান্তর, বাংলাদেশের খবর ও সময়ের আলোসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সংবাদকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাংবাদিকদের অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন-২০২৬ এর একক নিয়ন্ত্রণ নিতে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক সমিতি দখল করতে এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র সংগ্রহ ও প্রত্যাহারের দিন ধার্য ছিল এবং আগামী ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

জেএইচআর

Link copied!