মুদ্দাচ্ছির নাসিফ, নোবিপ্রবি
এপ্রিল ২৭, ২০২৬, ০৩:২৩ পিএম
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অনুমোদিত নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনার জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা আজ সোমবা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত দুটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য আলোচনায় উঠবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক সূত্রে জানা যায়, নোবিপ্রবির একাডেমিক ভবন-৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, আবাসিক হল ও অন্যান্য ভৌত সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২৬৫ কোটি টাকা। যার মেয়াদকাল জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ সাল পর্যন্ত।
এদিকে নোবিপ্রবি ও তৎসংলগ্ন এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ, লবণাক্ততা এবং আয়রন দূরীকরণ কৌশল সংক্রান্ত আরেকটি প্রকল্প সবুজ পাতায় উঠার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়েছে। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আক্তারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভাটি অনুষ্ঠিত হবে।
এএন