ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের তথ্য না দিলে ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১১:৫৪ এএম

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের তথ্য না দিলে ব্যবস্থা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।

রোববার সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় দেশি ও বিদেশি সম্পদের হিসাব গোপন করা হলে তা অন্যায় বলে গণ্য হবে। এছাড়া, যে সমস্ত প্রার্থীর অনাপার্জিত সম্পদ থাকবে, তাদের বিরুদ্ধেও দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় সংস্থাটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. মোমেন ২০০৮ সালের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, সেসময় শেখ হাসিনার হলফনামায় ৫.২১ একর কৃষি সম্পত্তি দেখানো হলেও, দুদকের অনুসন্ধানে ২৯ একর সম্পত্তির সন্ধান পাওয়া যায়। যদিও দুদক তখন তদন্ত করে এই বিষয়টি বের করেছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

জেএইচআর

Link copied!