ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, জানালো ইসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ১২:১২ পিএম

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, জানালো ইসি
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এখনো পুরো প্রস্তুতি সম্পন্ন হয়নি। আইনগত, প্রশাসনিক ও বাজেটগত দিকগুলো সমন্বয় করে একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচনের জন্য আলাদা ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে। কোন নির্বাচন আগে হবে বা পরে হবে- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইসি জানায়, নির্বাচন আয়োজনের আগে বিদ্যমান আইন ও বিধিমালায় কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এসব সংশোধনের কাজ চলমান রয়েছে এবং এতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বাজেট প্রস্তুতি, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের সক্ষমতাও পরিকল্পনায় বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের মতোই মান বজায় রেখে ভোট আয়োজনের লক্ষ্য রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখাই কমিশনের মূল উদ্দেশ্য।

এএন

Link copied!