ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বন্যপ্রাণী আইন লঙ্ঘন

হাওয়া চলচ্চিত্র পরিচালকের নামে মামলা

বিনোদন ডেস্ক

আগস্ট ১৭, ২০২২, ০৭:০৫ পিএম

হাওয়া চলচ্চিত্র পরিচালকের নামে মামলা

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ লংঘনের অভিযোগে আলোচিত চলচ্চিত্র হাওয়া-এর পরিচালক মিসবাউর রহমান সুমনের নামে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। বন বিভাগ ও আদালতের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লংঘনের অভিযোগে মামলাটি করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। 

মামলায় বাদী হয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। স্বাক্ষী করা হয়েছে তদন্ত কমিটিতে কাজ করা অপর ৩ সদস্য আব্দুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।

তবে মামলার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি মামলার বাদি এবং স্বাক্ষীরা।

এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, সব প্রস্তুত করে আদালতে পাঠানো হয়েছে। এতক্ষণে মামলা হয়ে যাওয়ার কথা।


আমারসংবাদ/টিএইচ

Link copied!