ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনিক মাহমুদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২২, ০১:৫৮ পিএম

ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনিক মাহমুদ

চিত্রনায়ক অনিক মাহমুদ, ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে নিজেকে টুকটাক সম্পৃক্ত রেখেছেন। বিটিভিতে প্রচারিত ‘আলোর দিশারী’, ‘শোরগোল’সহ আরও বেশকিছু অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

তবে একটা সময় এসে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠার কারণে অভিনয়ে খুব বেশি মনোযোগ দেয়া হয়ে ওঠেনি তার। তবে পরবর্তীতে সিনেমায় অভিনয়ের প্রেমে পড়ে তিনি সিনেমায় অভিনয় করেন।

ওই সিনেমার নাম ‘বধূ তুমি কার’। এটি নির্মাণ করেছিলেন বজলুর রাশেদ চৌধুরী। অনিক সিনেমাতে অভিনয় জীবনের শুরুতেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শাবনূর, রিয়াজ, ডলি জহুর, কাজী হায়াৎ, সিরাজ হায়দার, মিশা সওদাগরসহ আরও অনেককে। যে কারণে তাদের সঙ্গে অভিনয় করে করে অনিকও অভিনয়ের অনেক কিছু জানতে পেরেছিলেন। সিনেমাটি মুক্তির পর অনিক অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।

এরপর পূর্ণিমার সঙ্গে আমির হোসেন রনির পরিচালনায় ‘আমাদের সংসার’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেন। কিন্তু সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এই সিনেমাটি মুক্তি পাওয়াটা অনিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সিনেমাটি আদৌ আর মুক্তি পাবে কি না— এ নিয়ে অনিক নিজেও সন্দিহান।

তবে মাঝে কাজে অনিয়মিত হলেও অনিক আবারও অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত। তিনি নিজেকে প্রস্তুত করছেন। এরই মধ্যে ক্লথিং ব্র্যান্ড ‘রিচ অ্যান্ড কিং’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অনিক মাহমুদ। আগামী এক বছর তিনি এই প্রতিষ্ঠানের হয়ে নানা প্রচারে কাজ করবেন।

অনিক মাহমুদ বলেন,‘ রিচ অ্যাণ্ড কিং-এর প্রতিষ্ঠাতা মোঃ রমিনুল হক সায়াদ আমার ভাই-বন্ধু। আমার গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশার বাদশাগঞ্জে হলেও তিনি এখন গাজীপুরের বাসিন্দা। আজ থেকে বহুবছর আগেই তারসঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয়ের শুরু থেকেই তার সঙ্গে বন্ধুত্ব আমার। তারই প্রতিষ্ঠানের ব্যাণ্ড অ্যাম্বাসেডর হয়েছি, এটা আমার জন্য যে কতোটা ভালোলাগার তা আসলে ভাষায় প্রকাশের নয়। সায়াদ ভাই আমাকে মিডিয়াতে কাজ করার ব্যাপারে নতুনভাবে সুযোগ করে দিলেন, অনুপ্রাণিত করলেন তার প্রতিষ্ঠানের ব্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ দিয়ে।’

অনিক মাহমুদ জানান তিনি এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনে, প্রয়োজনে ভালো গল্প হলে নাটকেও অভিনয় করতে আগ্রহী। ভালো গল্পের সিনেমাতেও কাজ করার আগ্রহ রয়েছে তার। অনেকের মতো অনিকেরও প্রিয় নায়ক সালমান শাহ। এখনো তার সিনেমা দেখেন সময় পেলে তিনি।  

Link copied!