ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চ্যানেল আই সেরা কণ্ঠ’র সেমি ফাইনালে কুড়িগ্রামের ফেরদৌসী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৭:২৭ পিএম

চ্যানেল আই সেরা কণ্ঠ’র সেমি ফাইনালে কুড়িগ্রামের ফেরদৌসী

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী।

দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগির মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন। আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাঁকে ভোট করা যাবে।

কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটোরিকশা চালক মো. কুদ্দুস আলী’র বড় মেয়ে ফেরদৌসী। তাঁর মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল দূর্বলতা। ৭ বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন।

শৈশব থেকেই ফেরদৌসী মূলত লোকসংগীতের শিল্পী হলেও সবধরনের সংগীত পরিবেশন করেন। সে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেই সাথে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সাথে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক এর লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকাভুক্ত শিল্পী। 

তাঁর দরিদ্র পিতা মো. কুদ্দুস আলী ফেরদৌসী’র সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আই এর মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তাঁর অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে পিতা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাঁকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।

ফেরদৌসী জানান, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাক্সিক্ষত স্বপ্ন অর্জন করতে পারবো।

কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজনরা তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানান।

এআরএস

Link copied!