ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, অভিনেত্রী রূপাঞ্জনার অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৮:২১ পিএম

বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, অভিনেত্রী রূপাঞ্জনার অভিযোগ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ডামাডোলের মধ্যেই প্রাক্তন দল বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর আক্রমণ এবং এমনকি ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন। 

সোমবার নির্বাচনি প্রচারের ফাঁকে একটি ভিডিও লাইভে এসে তিনি এই ক্ষোভ উগরে দেন।

রূপাঞ্জনা মিত্র জানান, রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনের পর থেকে তাঁকে ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে। শুধু তাকেই নয়, তাঁর বয়োজ্যেষ্ঠ মা-কেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে। 

ধর্ষণের হুমকির বিষয়ে ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, একজন সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করেন, আবার নির্লজ্জের মতো নারী সুরক্ষা নিয়ে কথা বলেন।

তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ভার্চ্যুয়াল জগতের আড়ালে না লুকিয়ে সাহস থাকলে যেন তাঁর সামনে এসে এসব বলা হয়।

বিজেপি সমর্থকদের আক্রমণ করে রূপাঞ্জনা বলেন, নারীদের সম্মান রক্ষা করতে ব্যর্থ একটি দল যদি ক্ষমতায় আসে, তবে সাধারণ মানুষের পরিণতি কী হবে তা সহজেই অনুমেয়। একে ‘গুন্ডা কালচার’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিজেপি বর্তমানে ভিনরাজ্যের তারকাদের নিয়ে ব্যস্ত থাকলেও বাংলার ঘরের মেয়েদের অপমান করছে। 

তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পশ্চিমবঙ্গকে কোনোভাবেই উত্তর প্রদেশ বা মণিপুরের মতো পরিস্থিতি হতে দেবেন না।

দীর্ঘ ২৫ বছর বিনোদন ইন্ডাস্ট্রিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন উল্লেখ করে রূপাঞ্জনা বলেন, এমন নিম্নমানের রুচির পরিচয় যারা দিচ্ছে, তাদের তিনি ছাড় দেবেন না। ইতোমধ্যে অশালীন মন্তব্যকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

জেএইচআর

Link copied!