ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খেজুরের কাঁচা রস পানে নিষেধাজ্ঞা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১০, ২০২৩, ০৩:৫৫ পিএম

খেজুরের কাঁচা রস পানে নিষেধাজ্ঞা

খেজুরের কাঁচা রস পানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। 

রোববার (১০ ডিসেম্বর) এ নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই সঙ্গে অনলাইনেও খেজুরের রস বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে।

২০২৩ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ১০ জনই মারা গেছে বলে জানিয়েছে আইইডিসিআর। মৃত্যুহার ৭১ শতাংশ। গত সাত বছরে ভাইরাসটিতে ৩৩৯ জন আক্রান্তের মধ্যে ২৪০ জনই মারা গেছেন।

বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০০১ সালে, দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলায়। এরপর ২০০২, ২০০৬ ও ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কোনো না কোনো জেলায়। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয় ২০০৪ সালে। ওই বছর ৬৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার অনেক বেশি। ৭০ শতাংশের ওপরে। বাংলাদেশে এ পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত ৩৩৫ জনকে শনাক্ত করেছে আইইডিসিআর। এরমধ্যে মারা গেছেন ২৩৭ জন, অর্থাৎ মৃত্যুর হার ৭১ শতাংশ।

আরএস

Link copied!