ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৪:২৭ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি।

বুধবার বিকেলে প্রকাশিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ২১০ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ১৪২ জন রোগী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা ৫১১ জনে পৌঁছেছে। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

এম জি

Link copied!