ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রংপুর মেডিকেল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

রংপুর ব্যুরো:

রংপুর ব্যুরো:

আগস্ট ১৩, ২০২৪, ১২:১০ পিএম

রংপুর মেডিকেল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার ( ১২আগস্ট)  রমেক সম্মেলন কক্ষে অধ্যক্ষের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলরের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. সরওয়ার জাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের সব ছাত্রাবাস, ছাত্রীনিবাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম ( ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্র শিবির,ছাত্রসমাজ,ছাত্র ইউনিয়ন সহ  অন্যান্য রাজনৈতিক দল)  স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

রংপুর মেডিকেল কলেজ  ক্যাম্পাস, ডা. মুক্তা ছাত্রাবাস, ডা. পিন্নু ছাত্রাবাস,  হেলিপ্যাড ছাত্রাবাস ও শহীদ মাহবুব হোসেন ছাত্রীনিবাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে।

আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন। 
ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ আবাসনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তগুলো সোমবার (১২ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ইতোমধ্যে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেলসহ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিআরইউ

Link copied!