ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই, এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই, এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু যেন নিয়মিত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রোগটিতে প্রতিদিনই কারো না কারো মৃত্যু হচ্ছে। রোগটিতে গত এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল ১৯ জনের। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মৃত্যু ১০ জনের বেশি হয়েছে।

এদিকে এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫২ জন। আগের এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিল ৬ হাজার ২২৪ জন। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে রোগটিতে আক্রান্তও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার (১ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫১ জন। তবে দিনটিতে কারো মৃত্যু হয়নি।

রোববার (২ নভেম্বর) রোগটিতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।

সোমবার (৩ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। দিনটিতে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন।

বুধবার (৫ নভেম্বর) বছরের সর্বোচ্চ ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। আর এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। আর দিনটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।

শুক্রবার (৭ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন।

ইএইচ

Link copied!