ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪২ ফুট নখ রেখে বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৪, ২০২২, ১২:৫৮ পিএম

৪২ ফুট নখ রেখে বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী

মার্কিন নারী ডায়ানা আর্মস্ট্রং ৪২ ফুট দীর্ঘ হাতের নখ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। বুধবার (৩ আগস্ট) গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ১৮ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ নখ নিয়ে এর আগে এই বিশ্বরেকর্ড গড়েছিলেন মার্কিন নারী আয়ানা উইলিয়ামস। তবে শেষ পর্যন্ত তিনি সেগুলো কেটে ফেলেছিলেন। 

একটি বিবৃতিতে গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়, ৬৩ বছর বয়সী মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রংয়ের দুই হাতের নখ ৪২ ফুট ১০ দশমিক চার ইঞ্চি লম্বা। 

আর্মস্ট্রং গত ২৫ বছর ধরে নখ কাটেন না। তবে তিনি গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পরিকল্পনার কথা তার আত্মীয়দের জানাননি। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস


আমারসংবাদ/টিএইচ

Link copied!