ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণ: ১৫ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৯, ২০২৩, ০৫:১১ পিএম

ভারতে সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণ: ১৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের এই ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং বাঁধ প্রজেক্টের অংশ ছিল।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ‘১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।’

চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, ‘আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই সেতুটি একটি বাঁধের ওপর ছিল। সেটির পাশের রেলিংটি বিদ্যুতায়িত হয়েছিল। সেখানকার প্রজেক্টের কেয়ারটেকার গণেশ লাল প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর যারা নিহত হন তারা সবাই ওই রেলিং স্পর্শ করেছিলেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। বিভাগীয় প্রশাসন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে গেছে। আহতদের উন্নত জায়গায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং তাদের হেলিকপ্টারে করে এআইআইএমএস ঋষিকেশে পাঠানো হয়েছে।’

সূত্র: এনডিটিভি

আরএস

Link copied!