ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১৩ এএম

মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

মদিনার পবিত্র মসজিদে নববীর অন্যতম মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিনের অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববীতেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মদিনার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘকাল ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর ও হৃদয়স্পর্শী আজান বিশ্বের লাখো মুসলমানের কাছে পরিচিত ও সমাদৃত ছিল। তার কণ্ঠস্বর ও ধর্মীয় একাগ্রতা ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

তার মৃত্যুতে মুসলিম উম্মাহর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসলমান এবং মদিনার খাদেমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংশ্লিষ্টরা বলছেন, শেখ ফয়সাল নোমানের ইন্তেকালে মুসলিম বিশ্ব এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।

জেএইচআর

Link copied!