ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১১:২৯ এএম

বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির
ফাইল ছবি

ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়। খবর বিবিসির। 

আইআরজিসির সংবাদ সংস্থা ‘ফারস’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে।

আইআরজিসি দাবি করেছে, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন কমান্ড ও স্টাফ বিল্ডিং এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং সেখানকার জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তবে এই হামলার খবরের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে, বাহরাইনে অবস্থিত মার্কিন পরিচালিত একটি নৌ-ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গিয়েছিল।

এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যে বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজনেরও বেশি দেশ থেকে আমেরিকান নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এএন

Link copied!