ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৫:৫৩ পিএম

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, তারা দখলকৃত অঞ্চলে ইসরায়েলের একটি অস্ত্র উৎপাদন কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, 'অপারেশন ট্রু প্রমিস ৪' এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

ইরানি সেনাবাহিনীর দাবি, তাদের ড্রোনগুলো ইসরায়েলের রাফায়েল অস্ত্র ও প্রযুক্তি কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি বাহিনীকে উন্নত অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এবং আক্রমণাত্মক সক্ষমতা জোগান দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাফায়েল কমপ্লেক্সে আয়রন ডোমসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তি তৈরি করা হয়, যা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে দাবি তেহরানের। এতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

এএন

Link copied!