ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২১, ২০২৬, ০১:৪৭ পিএম

ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর
ছবি: রয়টার্স

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে রেকর্ড ৫৫ বার হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলায়। 

একদিনে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে লেবাননের পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে শনিবার দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।

এএন

Link copied!