ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বামদের দুর্গ কেরালায় ৩৪ বছর বয়সী মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ১১:০৬ এএম

বামদের দুর্গ কেরালায় ৩৪ বছর বয়সী মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়
ফাতেমা তাহলিয়া। ছবি: সংগৃহীত

কেরালার রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন ৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া। বামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে।

নির্বাচনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী তাহলিয়া পেয়েছেন মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতি থেকেই সক্রিয় ছিলেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

পেশাগতভাবে আইনজীবী এই তরুণী কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত রয়েছেন।

তবে নির্বাচনী পথ সহজ ছিল না তাহলিয়ার জন্য। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি অনলাইন বিদ্বেষ ও সাইবার হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এসব চ্যালেঞ্জ উপেক্ষা করেই তিনি ভোটযুদ্ধে বিজয়ী হন।

এএন

Link copied!