ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বঙ্গোপসাগরে ‘অগ্নি-৬’ মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০৯:৩৫ পিএম

বঙ্গোপসাগরে ‘অগ্নি-৬’ মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) ‘অগ্নি-৬’ এর পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই লক্ষ্য অর্জনে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় চলাচলের ওপর বিধিনিষেধ বা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে দেশটি। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এই দ্বীপটি থেকেই ভারত তাদের গুরুত্বপূর্ণ ও দূরপাল্লার মিসাইলগুলোর পরীক্ষা চালিয়ে থাকে। বিশাল এলাকা জুড়ে জারি করা এই বিধিনিষেধ থেকেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, এবার ভারত তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে যাচ্ছে।

অগ্নি-৬ মিসাইলটি প্রায় ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল (MIRV) প্রযুক্তিতে সজ্জিত, যা একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) চেয়ারম্যান সমির ভি কামাথ জানিয়েছিলেন, তারা এই ঐতিহাসিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা না হলেও, দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল থেকে এই সাফল্যের ইঙ্গিত দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ১০ হাজার কিলোমিটার পাল্লার এই মিসাইল ভারতকে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে নিয়ে যাবে এবং দেশের নিরাপত্তাকে করবে আরও দুর্ভেদ্য। সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন হলে ভারত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাসম্পন্ন হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় প্রবেশ করবে।

জেএইচআর

Link copied!