ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ১১:২৬ পিএম

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ জিবদিন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, জিবদিন এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি শ্রমিকসহ মোট তিনজন নিহত হন। নিহতরা সবাই ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এদিন জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফার হামলা।

নিহত দুই বাংলাদেশি শ্রমিকের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ শুরু করেছে।

এদিকে, এই হামলার আগে দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান এই সংঘাতের মাঝে সাধারণ শ্রমিকদের এমন মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জেএইচআর

Link copied!