ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরের মামলায় আগাম জামিন পেলেন জাহাঙ্গীর আলম

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ০২:২৭ পিএম

ফরিদপুরের মামলায় আগাম জামিন পেলেন জাহাঙ্গীর আলম

মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে করা মানহানির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।

এর আগে ৩১ আগস্ট ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে ৮টিতে দাঁড়িয়েছে। এর আগে করা ৭ মামলায় তিনি গত ২২ অগাস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

টিএইচ

Link copied!