ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালমান, আনিসুল, সাদেক ও জিয়াউল ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৪, ১০:৫৩ এএম

সালমান, আনিসুল, সাদেক ও জিয়াউল ফের রিমান্ডে

ফের রিমান্ডে নেওয়া হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসানকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে একটি হত্যা মামলায় ১০ দিন রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল ৭ টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়।

পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ৫ দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এদিকে রিমান্ড শুনানিতে আনিসুল হক আদালতকে বলেন, ‘আমি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই।’

বিআরইউ

Link copied!