ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৫:৫৬ পিএম

প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

আওয়ামীলীগ সরকারের সময়ে নাম পরিচয় গোপন করে রাজধানীতেই থাকতেন হারিছ চৌধুরী। করোনা মহামারির সময়ে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

হারিছ চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি’র যুগ্ম মহাসচিব ছিলেন।

আরএস

Link copied!