ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৫, ১২:৩০ পিএম

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক এবং ৬ জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। 

গ্রেপ্তার আসামিরা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অভিযোগ গঠনের সময় তারা ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়। শুনানিতে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী এবং প্রসিকিউশনের পক্ষে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান অংশ নেন।

২৮ জুলাই আনুষ্ঠানিক শুনানিতে ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রের খরচে পলাতক ২৪ আসামির জন্য চারজন আইনজীবী নিয়োগ দেন, প্রতি ছয়জনের জন্য একজন করে। গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুজন এখনও ব্যক্তিগত আইনজীবী নিয়োগ না দেওয়ায় ট্রাইব্যুনাল তাদের অবস্থান জানতে চেয়েছে।

এর আগে, ১৩ জুলাই আদালতে হাজিরের জন্য গ্রেপ্তার আসামি রাসেল ও পারভেজকে প্রিজন ওয়ারেন্টে তলব করা হয় এবং পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ৩০ জুন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তারও আগে, ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।

ইএইচ

Link copied!