ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের

তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই।

একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এএন

Link copied!