লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান থেকে পড়ে গিয়ে সিফাত হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়খাতা কলেজের পিছনের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিফাত হোসেন ওই এলাকার আল আমিনের ছেলে ও রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিফাতসহ কয়েকজন তাদের নিজস্ব একটি ভ্যান নিয়ে বাড়ির পাশের রাস্তায় চালাচ্ছিল। এ সময় ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয় সিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন