জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন, পরীক্ষা করার, টিকা নিন, চিকিৎসা নিন এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের চত্বরে সূর্যের হাসি নেটওয়ার্কের আয়োজনে সিনিয়র ম্যানেজার ডা. মোস্তাফা আল নাঈমের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন