ময়মনসিংহের নান্দাইলে ৩টি অটোগাড়ি উদ্ধারসহ মিজান মিয়া ও মুখলেছ মিয়া নামে আন্তঃজেলা অটোগাড়ী চোর চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এছাড়াও পৃথক অভিযান চালিয়ে আরও ২টি চোরাই গরু উদ্ধারপূর্বক ট্রাকসহ রাহুল হোসেন নামে এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে থানা পুলিশের দুটি টিম গত শনিবার ও রোববার পৃথক পৃথক অভিযান চালিয়ে অটোগাড়ি ও গরু উদ্ধারপূর্বক আন্ত:জেলা অটোচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন