সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৫০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবুল হাসান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. জেনারুল হক (৩০) ও মো. আলমগীর (৩৫)। তারা উভয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন