গাজীপুর মহানগরের পূবাইল থানার বিভিন্ন এলাকায় পূবাইল থানা জামায়াতে ইসলামের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর খাইরুল ইসলাম , তিনি বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ চরমভাবে বিপর্যস্ত। শহর আজ বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাইকে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন ,পূবাইল থানা জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ্যাড শামীম, ডা. জিল্লুর রহমান, মো. সোয়েব, সোহেল প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন