মাদারীপুর শিবচরের চর জানাজাত ইউনিয়নে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে জনসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও আজমল হোসেন সেলিম খানের উপস্থাপনায় সমাবেশটি পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাদারীপুর- ১ (শিবচর) এলাকার বিএনপির আহ্বায়ক জামান কামাল নুরুদ্দিন মোল্লা।
বক্তব্য দেন- শিবচর উপজেলা যুবদল নেতা কাজী খোকনুজ্জামান, সেলিম মিয়া, ছাত্রদল নেতা জাহেদ, উপজেলা বিএনপি নেতা সাজু মোল্লা, শাহাদাত কমিশনার, শহিদ চেয়ারম্যান প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন