ময়মনসিংহের গফরগাঁও, ফুলবাড়িয়া ও নান্দাইলে বজ্রপাতে ২টি গরুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রাঘাতে সোহাগ মিয়া (৪০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তার দুটি গরুও মারা যায়।
এছাড়াও ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। সন্ধ্যার পূর্বে কাজ শেষে ফেরার পথে বাড়ির পাশে আমগাছ তলায় বজ্রপাতের শিকার হন তিনি।
শনিবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন গ্রামে ব্রহ্মপুত্র নদীর চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হজরত আলী ক্বারির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহাগ মিয়া শনিবার দুপুরে গরু চরাতে ব্রহ্মপুত্র নদীর চরে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রাঘাতে তার সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই ও লামকাইন ওয়াহেদীয়া দাখিল মাদরাসার শিক্ষক ফেরদৌস আহমেদ মাস্টার জানান, সোহাগ মিয়া দুই সন্তানের জনক ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন