মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে মারুফ খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ খান দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকার মৃত আমিন উদ্দিন খানের ছেলে।
ঘটনার বিষয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহম্মেদ জানান, “শনিবার সন্ধ্যার পর পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশে এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ওই যুবক রেললাইনে বসে ছিলেন এবং ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে বা কেন তিনি রেললাইনে ছিলেন, তা এখনও নিশ্চিত নয়।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন