মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শিবচর পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা (নুরুদ্দিন মোল্লা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপি নেতা মো. সবুর গোমস্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পৌর বাস টার্মিনাল থেকে বের হয়ে ৭১ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন