চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে দুর্ঘটনা ঘটে। ফাহিম ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী পিকআপভ্যান স্কুল ছাত্রকে চাপা দেয়। এসময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ছাত্রের মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় স্থানীয়রা।
কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাকির রাব্বানী বলেন, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র মারা যায়। আমরা খবর পাওয়ার আগেই মৃত দেহ পরিবার নিয়ে যায়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন