শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

মশিউর কাজী, শিবচর প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:১৯ পিএম
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি উদ্যোগে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি’র তিনটি গ্রুপ পৃথকভাবে শিবচর বাজারের ৭১ চত্বর থেকে কলেজ মোড় পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত করে।

সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লার র‌্যালি

শিবচর উপজেলার সাবেক বিএনপি আহ্বায়ক কামাল জামান মোল্লা হাজারো নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেন। 

এ সময় তিনি বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা সময়ের দাবি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, তাজউদ্দীন মোল্লা, যুবদল নেতা শাহিন গোমস্তা, কাজী খোকন, সোহাগ খান, জসিম মৃধা, অনিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাজ্জাদ হোসেন সিদ্দিকীর র‌্যালি

মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে মাদারীপুর-১ বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিবচর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ফারুক হোসেন মাদবর, যুবদলের ওসমান বেপারী ও মো. শাহিন মিয়া, ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

রোকন উদ্দিন মিয়া ও আবুল বাশার সিদ্দিকীর র‌্যালি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী হাজারো নেতাকর্মীর সঙ্গে আলোচনা সভা ও র‌্যালি পরিচালনা করেন।

রোকন উদ্দিন মিয়া বলেন, “বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান, পৌরসভা শাখার সভাপতি মো. লিটন গোমস্তা, শিবচর পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি শাহাদাত হোসেন (শফিক), যুগ্ম-সম্পাদক মামুন গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেজবা গোমস্তা এবং অন্যান্য নেতাকর্মীরা।

ইএইচ