মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে শিবচর উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দল সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ, কর্মীসহ অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন