অবৈধভাবে ভারতে ফেনী পরশুরামে প্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে রোববার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ-এর দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।
জানা গেছে, রোববার দুপুরে তারা দুজন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ।
পরশুরাম থানার (ওসি) মো. নুরুল হাকিম জানান, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন