বান্দরবান জেলার জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাত নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা হলেন, বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন ও লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বান্দরবানের এই নেতাকর্মীসহ বিভিন্ন জেলার আরও কয়েকজন নেতাকর্মীকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৩ ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন