নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের সাথে সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় সোনারগাঁ থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ওসি মহিবুল্লাহ বলেন, সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনো রক্ষা নাই এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার তদন্ত (ওসি) রাশেদুল ইসলাম খান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি পনির ভুইয়া, বাংলা টিভির শফিকুল ইসলাম, বিজয় টিভির অনিক ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, মানব জমিনের আবু বকর, যুগান্তরের আলআমিন তুষার, ৭১ টিভির শেখ ফরিদ, সমকালের শাহাদাত রতন সহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানার অন্যান্য অফিসারগণ।
নবাগত ওসির এই মতবিনিময় সভা সোনারগাঁয়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন