বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৫৫ পিএম
বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সকাল ৭টা ৩০ মিনিটে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, এনডিসি। 

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পার্পণ শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

ইএইচ