মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মো. লুৎফর রহমানের মেয়ে সুমাইয়া রহমান তুলি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই অসামান্য সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সুমাইয়ার এই দীর্ঘ পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা তাজনেহার বেগম। সন্তানের পড়াশোনার পেছনে তার নিরলস প্রচেষ্টা ও ত্যাগ আজ সফলতায় রূপ নিয়েছে। পাশাপাশি বড় ভাইদের দিকনির্দেশনাও ছিল চোখে পড়ার মতো। সুমাইয়ার বড় ভাই মো. সোহানুর রহমান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ছোট ভাই মো. হাসিবুল ইসলাম বর্তমানে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত। সন্তানদের এমন সাফল্যে গর্বিত বাবা-মা।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুমাইয়া জানান, তিনি কেবল একজন চিকিৎসক হতেই চান না, বরং একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করাই তার মূল লক্ষ্য।
মেয়ের এই অর্জনে মো. লুৎফর রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা সুমাইয়া ও তার ভাইদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন