রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:৩৮ পিএম
রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামের সুইসগেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা খাতুন (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে।

সোমবার দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড়ে বিদ্যুতের তার বাঁশের সঙ্গে লেগে আগুন ধরে যায়। এ সময় ওই নারী চিৎকার দিয়ে লোকজন ডাকতে গেলে বিদ্যুতের তার ছিটকে তার শরীরে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে, এতে গোয়ালে থাকা গরু ও ছাগল পুড়ে মারা যায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুল ইসলাম মমিন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজাইকাটা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সাহিদা খাতুনের মৃত্যু হয়।

এম জি