সমাজ বদলের অনুপ্রেরণা হয়ে উঠছে উখিয়ার কিশোর-কিশোরীরা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৮:৩৮ পিএম
সমাজ বদলের অনুপ্রেরণা হয়ে উঠছে উখিয়ার কিশোর-কিশোরীরা

উখিয়ায় সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর বদরুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা মিতু পাপিয়া সরকার। সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা আশিস রিপন মণ্ডল।

এ সময় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের নির্বাচিত কিশোর-কিশোরীদের রোল মডেল হিসেবে সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে নিজেদের জীবনসংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরে শিশু-কিশোরদের ইতিবাচক নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মাননা পাওয়া কিশোর-কিশোরীরা জানান, ইমপ্যাক্ট প্লাস ক্লাবে যুক্ত হওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম তাদের ব্যক্তিগত বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তারা বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থী রোধ, শিশুশ্রম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং মাদকবিরোধী সচেতনতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এম জি