মিয়ানমারের কাচিন প্রদেশে একটি কনসার্টে সামরিক জান্তার বিমান হামলায় ৮০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।
ভয়াবহ এই হামলার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জেনারেলদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি, রয়টার্স ও আলজাজিরার।
গত রোববার সন্ধ্যায় কাচিন ইন্ডিপেন্ডেন্টস অর্গানাইজেশনের (কেআইও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাচিন ইন্ডিপেন্ডেন্টস আর্মির কর্মকর্তা, সংগীত ও অভিনয়শিল্পী, জাদে পাথরখনির মালিকসহ শত শত বেসামরিক লোক অংশ নিয়েছিলেন।
গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এটিই সবচেয়ে নৃশংস হামলা।
এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন