ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি হতাশা প্রকাশ করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী কোনো সত্যিকারের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেনি।
ফরাসি গণমাধ্যমকে তিনি বলেন, “কোনো শাসনব্যবস্থা পরিবর্তন? একই মানুষগুলোই ক্ষমতায় আছে, হয়তো কিছুটা দুর্বল হয়েছে।”
যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি আরও মন্তব্য করেন, “আহত কোনো প্রাণীর মতোই, যাকে শেষ করতে হয়, ঠিক তেমনভাবেই এই শাসনব্যবস্থারও অবসান ঘটাতে হবে।”
এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ‘ইরানকে আবার মহান করে তোলার’ প্রতিশ্রুতি দিয়েছেন।
রেজা পাহলভির বাবা ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, যিনি ১৯৭৯ সালের ইরানি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন