দক্ষিণ লেবানন, গাজা ও সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, নিরাপত্তার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
দক্ষিণ ইসরায়েলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও ইসরাইল তাদের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তন আনছে না।
তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযান ইসরায়েলের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তাই বর্তমানে দখলে থাকা গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।
নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননের বাফার জোন ইসরায়েলির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে ওই এলাকা ছাড়ার কোনো ইচ্ছা সরকারের নেই।
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন আমরা কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো ধরে রাখব এবং সেখানে আমাদের সেনাবাহিনী মোতায়েন থাকবে।’
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন