শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে: সুজিত রায় নন্দী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৫:৪৭ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে: সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, মানুষের বিপদে-আপদে এবং সুখে-দুঃখে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে। ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তাই শিখিয়ে গেছেন। আসুন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করি।

মনে রাখতে হবে, কোনো ভাবেই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে স্থান দেয়া যাবে না।
শনিবার (৩০ জুলাই) বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে‍‍` সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে বন্ধুত্বের গুরুত্ব‍‍` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দিন খান ফারুকী, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)  সহ-সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো. শফিউল আলম শফিক, বিডি সমাচারের সম্পাদক মসহিন হোসেন প্রমুখ।

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের বন্ধুদের সাম্প্রদায়িকতার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে আমাদের সমাজ। 

সাম্প্রদায়িক সংঘাতে আজ মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা অস্তিত্বের সংকটে। ধর্মের নাম ব্যবহার করে একটি চক্র আমাদের সমাজে অধর্ম ছড়িয়ে দিচ্ছে। এই চক্রের হাতে ধর্মও আজ নিরাপদ নয়। এরা ধর্মকে কলুষিত করছে। মানবতা ভূলুণ্ঠিত করছে।  

প্রতিটি ধর্ম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। বন্ধুত্বের মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান করা সম্ভব। বন্ধুত্বের শক্তি কাজে লাগিয়ে যুব-তরুণদের সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসত হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সংগ্রাম অব্যহত রাখতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা সভ্যতার শত্রু, মানবতার শত্রু  দেশের ও জাতির শত্রু  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিলো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। 

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে। জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হলে যেকোনো বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পারি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, সামাজিক মাধ্যম ফেসবুকে সত্য-সুন্দর ও ন্যায়ের বিষয় তুলে ধরতে হবে। ফেসবুকের মাধ্যমে কারো ধর্মীয় অনূভুতিতে আঘাত দেয়া হবে, আত্মহত্যার শামিল। 

অসামাজিক ও অশ্লীলতা ফেসবুক ছাড়ানোও হচ্ছে অপরাধের কাজ। এদের বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সর্তক থাকতে হবে।

 

আমারসংবাদ/টিএইচ